বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মানিকগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ | প্রিন্ট  

মানিকগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি :

বিষধর সাপের দংশনে স্বপ্না আক্তার (৩০) নামে এক গৃহবধূ মারা গেছেন। বৃহষ্পতিবার (১৭ জুলাই) সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের চারিকিত্তা গ্রামে এ ঘটনা ঘটে।


স্বপ্না আক্তার ওই গ্রামের মুদি ব্যবসায়ী হেলাল মিয়ার স্ত্রী। দাম্পত্য জীবনে তাদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে।

বরাইদ ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য মো. রমজান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

হেলাল মিয়া বলেন, প্রতিদিনের মত স্বপ্না সকাল ৮টার দিকে রান্না করতে মাচা থেকে শুকনো জালানী আনতে গেলে তাকে বিষধর সাপে কামড় দেয়। পরে তার চিৎকারে সবাই এসে দেখি সাপে কামড় দিয়েছে। দড়ি দিয়ে বেঁধে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. রমজান আলী বলেন, মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথেই স্বপ্নার মৃত্যু হয়। চলতি সময় সাপের উপদ্রব বেড়েছে। যে কোন কাজ করতে গেলে সাবধানতা অবলম্বন করা উচিৎ।

সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন-উর-রশিদ বলেন, সাপে কাটা রোগীদের জন্য আমাদের উপজেলায় পর্যাপ্ত এন্টিভেনাম রয়েছে। তাই যত দ্রুত সম্ভব সাপে কাটা রোগীদের হাসপাতালে নিয়ে আসলে আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারব। ভুল বিশ্বাস, ওঝা বা অপ-চিকিৎসার কাছে না গিয়ে রোগীদের দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্স আনার জন্য আমি সবাইকে অনুরোধ করছি।

Facebook Comments Box

Posted ৭:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com