সোমবার ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফুলবাড়ীতে অনার্স পড়ুয়া এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি   |   শনিবার, ৩০ জানুয়ারি ২০২১ | প্রিন্ট  

ফুলবাড়ীতে অনার্স পড়ুয়া এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

দিনাজপুরের ফুলবাড়ীতে ঋতু মল্লিক(২৩) নামে অনার্স পড়–য়া এক ছাত্রীর  ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

৩০জানুয়ারী  শনিবার সকালে পৌর শহরের চম্পা রাইস মিল এলাকা থেকে এই লাশ উদ্ধার করে  পুলিশ।


ঋতু মল্লিক নীলফামারী জেলার ডোমার থানাধীন খাটুরিয়া এলাকার করুনা মল্লিকের মেয়ে ও ফুলবাড়ী উপজেলার শহীদ স্মৃতি আদর্শ মহাবিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।

জানা গেছে, ঋতু মল্লিক মামা বাড়িতে থেকে লেখাপড়া করে আসছিল। গত শুক্রবার তার মামা-মামি অন্যত্র বেড়াতে গেলে বাড়িতে শুধু তার নানি থেকে যায়। ওইদিনই রাতে ঋতু মল্লিক তার ঘরে শুয়ে পড়েন। পরেরদিন শনিবার সকালে তার নানী তাকে ডাকতে গেলে, দরজা না খোলায় পাশের বাড়ির লোকজনসহ দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে পাঠায়। পরিবার লোকের ধারনা গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে।

আরও পড়ুন-ফুলবাড়ীতে বিদায়ী পৌর মেয়রের সংবাদ সম্মেলন

ফুলবাড়ী থানার ওসি ফখরুল ইসলাম,ঘটনা নিশ্চিত করে বলেন ঋতু মল্লিক নামের অনার্স পড়–য়া ছাত্রীর লাশ  উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:২৪ অপরাহ্ণ | শনিবার, ৩০ জানুয়ারি ২০২১

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৭১২৪৭০৭৮১

E-mail: infobddesh24@gmail.com