সোমবার ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফুলবাড়ীতে নাশকতার মামলায় পৌর কাউন্সিলর আটক।

মেহেদী হাসান ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি   |   শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩ | প্রিন্ট  

ফুলবাড়ীতে নাশকতার মামলায় পৌর কাউন্সিলর আটক।

 

দিনাজপুরের ফুলবাড়ীতে নাশকতার মামলায় পৌর কাউন্সিলর হাসানুর রহমান (৪৮)কে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত ৮ টায় পৌর শহরের রেলগেট বাজার থেকে তাকে আটক করা হয়।
পৌর কাউন্সিলর হাসানুর রহমান,স্বজনপুকুর গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে ও ফুলবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফুলবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, গত ১ নভেম্বর বিএনপি নেতাকর্মিরা পৌর শহরের হাসপাতাল মোড়ে চলাচলরত যানবহনের চলাচলে বাধাসৃষ্টি করে এবং আইশৃংখলা বাহিনীর উপর ইট-পাটকেল ছুড়ে। এ ঘটনায় ওই দিন ফুলবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় ১৯জনের নাম উল্লেখ সহ আরও অঙ্গাতনামা আসামী করা হয়। সেই মামলায় তাকে আটক করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মোস্তাফিজার রহমান বলেন,প্রাথমিক তদন্তে
ধৃত কাউন্সিলর হাসানুর রহমানের বিরুদ্ধে
ফুলবাড়ীতে ও ঢাকায় নাশকতার সাথে সংশ্লিষ্টতা পাওয়ায়,নাশকতার মামলায় তাকে আটক করা হয়েছে।


Facebook Comments Box

Posted ৫:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৭১২৪৭০৭৮১

E-mail: infobddesh24@gmail.com