মঙ্গলবার ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফরিদপুরে চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

আজিজুর রহমান, ফরিদপুর প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট  

ফরিদপুরে চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

ফরিদপুরে চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই

 


 

 

আজিজুর রহমান,  ফরিদপুর প্রতিনিধি

 

 

 

 

ফরিদপুরের মধুখালীতে চালককে গলা কেটে হত্যা করে অটোভ্যান ছিনতাই করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

নিহত ওই অটোভ্যান চালকের নাম নয়ন শেখ (২৫)। তিনি উপজেলার রায়পুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের লুৎফর শেখের ছেলে। বৃহস্পতিবার(৯ ফেব্রুয়ারি)সকাল ১০টার দিকে নিহত অটোভ্যান চালকের লাশ উপজেলার রায়পুর ইউনিয়নের বকশীপুর (সাতগাভিয়া সমিতির অফিস সংলগ্ন) রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নয়ন শেখ বুধবার বিকেলে বাড়ি থেকে অটোভ্যান নিয়ে বের হন,তারপর আর বাড়িতে ফেরেননি। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয়রা তার মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

 

এ বিষয়ে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বলেন, ছেলেটি আমার পরিচিত।খুব মিশুক ছিলো। বুধবার বিকেলে  অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। বৃহস্পতিবার সকালে বকশিপুর প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় রাস্তার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে লোকজন খবর দেয়। পরে পুলিশকে জানানো হয়।

 

এর সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে রাতের যে কোন সময় তাকে হত্যার পর অটোভ্যান ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ বিষয়ে পুলিশ কাজ করছে। বিস্তারিত তথ্য পরে জানানো যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

Facebook Comments Box

Posted ৩:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৭১২৪৭০৭৮১

E-mail: infobddesh24@gmail.com