ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
জহির মাহমুদ প্রতিনিধি, দৌলতপুর, মানিকগঞ্জ :
চলতি বছর এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করার দায়ে দৌলতপুর সরকারী প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে বিথী আক্তার নামে একজন শিক্ষার্থীকে বহিষ্কার করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন। অপরদিকে আমতলী ফেদুসেক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের অসাধু উপায় অবলম্বন করার সহযোগিতা করার জন্য ৪ জন অভিভাবককে ১ দিনের কারাদন্ড এবং ৮০ হাজার টাকা জরিমানা করেন। দৌলতপুর থানার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ আহসানুল আলম। এ সময় পৃথক পৃথক ভাবে দৌলতপুর থানা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি বলেন যে- পরীক্ষায় কোনো ধরনের অসাধু উপায় অবলম্বন করতে দেওয়া হবে না। সকল পরীক্ষা নকল মুক্ত পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।
Posted ৪:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
Desh24.News | Azad