বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

তারেক রহমানের ৩১ দফার লিফ‌লেট বিতরণ ও আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২৯ জুন ২০২৫ | প্রিন্ট  

তারেক রহমানের ৩১ দফার লিফ‌লেট বিতরণ ও আলোচনা সভা

তারেক রহমানের ৩১ দফার লিফ‌লেট বিতরণ ও আলোচনা সভা

দৌলতপুর (মা‌নিকগঞ্জ) প্রতি‌নি‌ধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে খলসী ইউনিয়ন বিএন‌পি ও এর অঙ্গ সংঘঠ‌নের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


 

গত সোমবার বিকেলে উপ‌জেলার খলসী ইউনিয়‌নে খলসী সরকারী প্রাথ‌মিক বিদ‌্যালয় ক‌্যাম্পা‌সে এ সভা আয়োজিত হয়। এখা‌নে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সভায় বক্তারা রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং নবগঠিত জেলা কমিটির ১নং সম্মানিত সদস্য জনাব এস এ জিন্নাহ কবির। প্রধান অতিথির বক্তব্য তি‌নি বলেন: “বিএনপির ঘোষিত ৩১ দফা হচ্ছে জনগণের মুক্তির সনদ। এই দাবি শুধু বিএনপির নয়, এটি দেশের ১৮ কোটি মানুষের প্রাণের দাবি। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই দাবি আদায় করতে হবে। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। রাজপথে থেকে এই অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

 

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক কৃষিবিষয়ক সম্পাদক ও নবগঠিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ লোকমান হোসেন, দৌলতপুর উপ‌জেলা যুবদ‌লের সদস‌্য সচীব আব্দুস সালাম, খলসী ইউনিয়ন স্বেচ্ছা‌সেবকদ‌লের সভাপ‌তি শ‌হিদুল ইসলাম, খলসী ইউনিয়ন যুবদ‌লের সাধারন সম্পাদক পিন্টু প্রধান। সভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আগামী দিনেও বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে সক্রিয় থাকার জন্য সবাইকে আহ্বান জানান নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন খলসী ইউনিয়ন বিএন‌পির সাধারণ সম্পাদক আব্দুল মতিন দেওয়ান এবং সঞ্চালনা ক‌রেন খলসী ইউনিয়ন যুবদল সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফ খান

Facebook Comments Box

Posted ১১:৪০ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ জুন ২০২৫

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com