ঘিওর প্রতিনিধি | মঙ্গলবার, ০২ জুন ২০২৬ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওরে মাদক ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১ জুন ) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির অফিস সংলগ্ন বাস স্টেশন এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবীর(এমপি)।
ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান ।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কাজী মুশতাক আহমেদ দিপু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ কাজী ওয়াজেদ আলী মিস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূইয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়ে এস এ জিন্নাহ কবির (এমপি) বলেন, মাদক ও ইভটিজিং মুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার। মাদক ও ইভটিজিং নির্মুল করে এ দেশের সাধারণ জনগণের পাশে থেকে একসাথে কাজ করতে চাই। মাদক- গ্রহন ও ইভটিজিং সমাজকে ধংসের দিকে নিয়ে যায়। তাই মাদক থেকে আমাদেরকে দুরে থাকতে হবে এবং যুব সমাজকে ধব্বংসের হাত থেকে রক্ষা করে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করে ঘিওর থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, অপরাধীকে ধরলে কিছু আইনি প্রক্রিয়া থাকে। পুলিশ অপরাধীকে ধরলে কেউ স্বাক্ষী হতে চায়না। তাই সকলের সহযোগীতা চাইলেন তিনি।
Posted ৬:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জুন ২০২৬
Desh24.News | Azad
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
| ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
| ৯ | ৩০ | |||||