বৃহস্পতিবার ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঘিওরে দূর্গা পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)   |   বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১ | প্রিন্ট  

ঘিওরে দূর্গা পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জের ঘিওরে শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা গণমিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াদিয়া শাবাব।

 


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন কুমার আইস, সাধারণ সম্পাদক বিজন সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকরামুল ইসলাম খবির, সাধারণ সম্পাদক আব্দুল আলিম মিন্টু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ শামীম,  মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, ঘিওর প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাম প্রসাদ সরকার দিপু প্রমুখ।

 

সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, ও পূজা মন্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জন উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা বলেন, ঘিওরে শারদীয় দুর্গা পূজা উৎযাপন পরিবেশ খুবই ভালো। আমাদের প্রশাসনিক কার্যক্রম অব্যাহত আছে। সুন্দর সুশৃঙ্খলভাবে উৎসব সমাপ্তি হবে বলে আমরা আশা করছি। সকলকে সরকারি বিধিনিষেধ মেনে চলাচলের অনুরোধ জানান তারা।

 

Facebook Comments Box

Posted ৫:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১

Desh24.News |

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com