সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

উইন্ডিজের বিপক্ষে টেস্ট দল ঘোষণা

অনলাইন ডেস্ক   |   শনিবার, ৩০ জানুয়ারি ২০২১ | প্রিন্ট  

উইন্ডিজের বিপক্ষে টেস্ট দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৮ সদস্যের ঘোষিত দলে নতুন মুখ তরুণ পেসার হাসান মাহমুদ।

 


ক্যারিবীয় এই তারুণ্যনির্ভর দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হয় হাসান মাহমুদের। অভিষেক ম্যাচে ২৮ রান খরচ করে ৩ উইকেট শিকার করেন ২১ বছর বয়সী এ তারকা পেসার।

 

তবে প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও পেসার খালেদ আহমেদ।

 

বুধবার থেকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি আগামী ১১ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।

 

বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক সৌরভ, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, সাইফ হাসান, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম অনিক, নাঈম হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।

 

Facebook Comments Box

Posted ৫:২১ অপরাহ্ণ | শনিবার, ৩০ জানুয়ারি ২০২১

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৭১২৪৭০৭৮১

E-mail: infobddesh24@gmail.com