মঙ্গলবার ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঈশ্বরদীতে আগুনে পুড়ে বাড়ি ভস্মিভূত

মোঃ খায়রুল বাশার (মিঠু) ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি   |   সোমবার, ০৬ নভেম্বর ২০২৩ | প্রিন্ট  

ঈশ্বরদীতে আগুনে পুড়ে বাড়ি ভস্মিভূত

ঈশ্বরদীতে আগুনে পুড়ে বাড়ি ভস্মিভূত
মোঃ খায়রুল বাশার (মিঠু) ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

ঈশ্বরদীতে আগুনে পুড়ে একটি বাড়ি ভস্মিভূত হয়েছে। আজ সোমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার সাহাপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুড়ে যাওয়া বাড়ির মালিকের নাম হাসান শেখ। তিনি পেশায় রাজমিস্ত্রীর কাজ করেন এবং গতবছর এইচএসসি পাশ করেন।


স্থানীয়র প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার বাদশা শেখের ছেলে হাসান লেখাপড়ার পাশাপাশি রাজমিস্ত্রীর কাজ করে বিয়ে করার পর নিজের সুখের সংসারটিকে সুন্দর করে গুছিয়ে ছিলেন। কিন্তু সোমবার সকালে হঠাৎ বাড়ির ফ্রিজের নীচ থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরে আগুন লেগে যায়।

হাসান শেখ জানান, আগুন লাগার সময় তিনি বাড়ির পার্শ্ববর্তী সাহাপুর হাফিজিয়া মাদ্রাসায় ছিলেন। বাড়িতে আগুন লাগার দৃশ্য দেখতে পেয়ে দ্রুত এসে স্থানীয় মানুষের সহযোগিতায় পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু ততক্ষনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

তিনি বলেন, বাড়ির খাট, শোকেচ, আলমিরা, বিভিন্ন আসবাবপত্র, থালা বাসন, ফ্রিজ, ফ্যান, কাপড়, নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ সবকিছু পুড়ে ভস্মিভূত হয়েছে। ঘরের কোন কিছুই তিনি বের করতে পারেননি বলে জানান।

রুপপুর গ্রীনসিটি মর্ডান ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন মাষ্টার মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করি কিন্তু তার আগেই সবকিছু পুড়ে গিয়েছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিল থেকে আগুনের সূত্রপাত হয়। মোট ক্ষয় ক্ষতির পরিমান ৬ লাখ টাকার উপরে বলে তিনি জানান।

Facebook Comments Box

Posted ৬:১৫ অপরাহ্ণ | সোমবার, ০৬ নভেম্বর ২০২৩

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৭১২৪৭০৭৮১

E-mail: infobddesh24@gmail.com