বৃহস্পতিবার ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সালথায় হাত পা বাঁধা অজ্ঞাত যুব‌কের লাশ উদ্ধার

আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি   |   বুধবার, ০১ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট  

সালথায় হাত পা বাঁধা অজ্ঞাত যুব‌কের লাশ উদ্ধার

ফ‌রিদপু‌রের সালথায় হাত পা বাঁধা অজ্ঞাত যুব‌কের রক্তাক্ত লাশ উদ্ধার ক‌রে‌ছে সালথা থানা পু‌লিশ। বুধবার  সকাল ৮ টার দিকে উপ‌জেলার মাঝার‌দিয়া ইউ‌নিয়‌নের কাগ‌দি গোলপাড়া এলাকার এক‌টি বাগান থে‌কে এই লাশ উদ্ধার করা হয়।

 


জানা যায়, স্থানীয় নিখীল চন্দ্র শীল প্রায়ই সুশান্ত মি‌ত্রের বাগান থে‌কে সুপারী সংগ্রহ ক‌রেন, অন‌্যদি‌নের মতই বুধবার সকা‌লে সুপরী সংগ্রহের জন‌্য সুশা‌ন্ত মি‌ত্রের বাগা‌নের উত্তর পাশ দি‌য়ে প্রবেশ করার সময় রক্তাক্ত লাশ দেখে  চিৎকার দেন, প‌রে স্থানীয়রা এ‌গি‌য়ে আ‌সে এবং পু‌লিশ‌কে খবর দেয়। প‌রে পু‌লিশ এ‌সে লাশ উদ্ধার ক‌রে। শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয়রা কেউ যুব‌কের প‌রিচয় নি‌শ্চিত কর‌তে পা‌রে নাই।

 

ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ফ‌রিদপু‌রের সি‌নিয়র সহকারী পু‌লিশ সুপার ( নগরকান্দা সার্কেল) মোঃ সু‌মিনুর রহমান ব‌লেন, আনুমা‌নিক ৩০/৩৫ বছর বয়‌সের এক যুব‌কের লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে, বাই‌রে থে‌কে মে‌রে হয়‌তো এখা‌নে লাশ ফে‌লে রে‌খে গে‌ছে খু‌নিরা, কেউ লাশ সনাক্ত কর‌তে পার‌লে সালথা থানায় যোগা‌যোগ কর‌বেন।

 

 

Facebook Comments Box

Posted ২:২০ অপরাহ্ণ | বুধবার, ০১ সেপ্টেম্বর ২০২১

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com