ডেস্ক রিপোর্ট | বুধবার, ০৩ নভেম্বর ২০২১ | প্রিন্ট
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ সালথা বল্লভদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী খন্দকার সাইফুর রহমান শাহিনের প্রচার মাইক ভাঙচুর,হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে ইউনিয়নের ভড়বল্লভী এলাকায় এ ঘটনা ঘটে বলে স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ।
এ বিষয়ে হামলার স্বীকার হওয়া প্রচার ভ্যানের ড্রাইভার জুয়েল সাংবাদিকদের জানান আমি প্রচার মাইক নিয়ে ভড়বল্লভদী পূরান ভিটা নামক স্থানে গেলে নৌকার প্রার্থী নুরুলইসলামের সমর্থক আউয়াল মুন্সি,জামাল ফকিরসহ তার লোকজন এসে আমার প্রচার মাইকের উপর হামলা করে আমাকে চড় থাপ্পর মারে। এবং পোষ্টার ছিড়ে মাইক ভেঙ্গে ফেলে।আমাকে আরো বলে তুই আনারস মার্কার প্রচার মাইক নিয়ে এই এলাকায় আসবি না।
খন্দকার শাহিন জানান নির্বাচনের আচরন বিধি মেনে আমরা প্রচার প্রচারনা চালাচ্ছি এমতো অবস্থায় পূর্বে যারা আমাকে হত্বার চেষ্টা চালিয়েছিলো আজও তারাই আমার প্রচারের গাড়ি, সমর্থক ও মাইকের উপর নগ্ন হামলা চালায়। আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামোনা করছি।
এ বিষয়ে থানার ওসি মো. আসিকুজ্জামান বলেন, মাইক ভাঙচুরের ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ১:৩১ অপরাহ্ণ | বুধবার, ০৩ নভেম্বর ২০২১
Desh24.News | Azad
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||