বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সংসদীয় কমিটির সদস্য হলেন মাশরাফি বিন মর্তুজা

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২৭ নভেম্বর ২০২১ | প্রিন্ট  

সংসদীয় কমিটির সদস্য হলেন মাশরাফি বিন মর্তুজা

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাশরাফি বিন মর্তুজাকে। এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন জাতীয় পার্টির (জাপা) সংরক্ষিত আসনের রওশন আরা মান্নান।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি টাঙ্গাইলের সংসদ সদস্য একাব্বর হোসেন মারা যাওয়ায় পদটি শূন্য হয়। তার জায়গায় প্রধান বিরোধী দল থেকে এই কমিটির সভাপতি হলেন রওশন আরা মান্নান। অপরদিকে রওশন আরার জায়গায় সদস্য করা হয়েছে মাশরাফিকে। মাশরাফি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিরও সদস্য।


আজ শনিবার (২৭ নভেম্বর) সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটি দুটি পুনর্গঠনের প্রস্তাব জাতীয় সংসদে তোলেন। এরপর এই কমিটি করা হয়।

এর ফলে বিরোধী দল থেকে সংসদীয় কমিটির সভাপতির পদ আরও একটি বাড়লো। এর আগে জাপা থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, সরকারি হিসাব কমিটি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসেবে রয়েছেন- যথাক্রমে আনিসুল ইসলাম মাহমুদ, রুস্তম আলী ফরাজী এবং মুজিবুল হক চুন্নু।

 

Facebook Comments Box

Posted ৫:১৩ অপরাহ্ণ | শনিবার, ২৭ নভেম্বর ২০২১

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com