জেলা প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ | প্রিন্ট
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকা সহ শামসুল আলম ফুচু ও দবিরুল ইসলাম নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
১৪ অক্টোবর (বৃহস্পতিবার) দিবাগত রাত ১২:৩০ মিনিটের সময় নেকমরদ ইউপি’র গন্ডগ্রাম (স্কুলপাড়া) গ্রাম থেকে তাদের আটক করা হয়
উক্ত ঘটনায় আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ সামসুল হক ফুচু (৪২) রাণীশংকৈল থানার গন্ডগ্রাম (স্কুলপাড়া) গ্রামের মৃত দীদার আলীর ছেলে, অপর আসামি মোঃ দবিরুল ইসলাম (৩০) বালিয়াডাঙ্গী থানার সিধোর (হাজীপাড়া) গ্রামের মোঃ সমির উদ্দীনের ছেলে।
রাণীশংকৈল থানা পরিদর্শক (ওসি) এস এম জাহিদ ইকবাল জানান, মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ২ হাজার ৭ শত টাকা সহ তাদের হাতে নাতে আটক করা হয়।
তিনি আরো জানান তাদের বিরুদ্ধে রাণীশংকৈল থানার মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয় যার মামলা নং-০৯। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
Posted ৩:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
Desh24.News | Azad
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||