বৃহস্পতিবার ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মোহনপুরে প্রাইভেটকারে ফেনসিডিলসহ ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট  

মোহনপুরে প্রাইভেটকারে  ফেনসিডিলসহ ব্যবসায়ী গ্রেফতার

 

 


রাজশাহীর মোহনপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ পাইভেটকার ও এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৩১ ডিসেস্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বাগবাজার এলাকা থেকে মাদকের এ চালান আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামী হলো, নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর গ্রামের সাদেকুল ইসলামের ছেলে মিনহাজুল ইসলাম সবুজ (২৬)।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ সেলিম বাদশাহ এর নেতৃত্বে এস.আই আবু জায়েদ শেখসহ পুলিশ সদস্যরা মোহনপুর থানাধীন ধুরইল ইউনিয়নের খানপুর বাগবাজার মোহনপুর টু তানোর রোড়ে এক ঔষদের দোকানের সামনে একটি সাদা কালারের প্রাইভেটকার আটক করে তল্লাশি চালায়। এসময় প্রাইভেটকার থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এরপর ঘটনাস্থলেই মাদক ব্যবসায়ী সবুজকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

 

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৬ দিন যাবত কৌশলে অবস্থান করে এ মাদকের চালানসহ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পরিবহনের দায়ে প্রাইভেটকারও আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box

Posted ৭:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com