বৃহস্পতিবার ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মানিকগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত 

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২১ জুন ২০২৫ | প্রিন্ট  

মানিকগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত 

আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি :

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে সেলফী পরিবহনের একটি বাসচাপায় তারা মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (২১ জুন) সকাল ৮ টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গোলড়া চরখন্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


 

নিহত তারা মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের মৃত মোসলেম মিয়ার ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার বলেন, সকালে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন তারা মিয়া। এসময় সেলফী পরিবহনের দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি সোহেল সারোয়ার।

তারা মিয়ার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

Facebook Comments Box

Posted ১১:১১ পূর্বাহ্ণ | শনিবার, ২১ জুন ২০২৫

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com