বৃহস্পতিবার ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মধ্যপাড়া খনি এলাকায় আলু বোঝাই ট্রাক চাপায় বীর মুক্তিযোদ্ধা নিহত, চালক আটক

মেহেদী হাসান,ফুলবাড়ী (‌দিনাজপুর) প্র‌তি‌নি‌ধি:   |   বুধবার, ১৫ মার্চ ২০২৩ | প্রিন্ট  

মধ্যপাড়া খনি এলাকায় আলু বোঝাই ট্রাক চাপায় বীর মুক্তিযোদ্ধা নিহত, চালক আটক

 

দিনাজপুরের পার্বতিপুর উপজেলার মধ্যপাড়া কঠিন শিলা পাথর খনি এলাকায়  ট্রাক চাপায় বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন  (৭২) নামে এক কাঠ ব্যবসায়ীর  মৃত্যু  হয়েছে।এঘটনায় ট্রাকের চালক বাবু মিয়া (৪৫)কে আটক করেছে পুলিশ।


নিহত শাহাদত হোসেন ওই এলাকার পলিপাড়া গ্রামের মৃত আব্দুস সত্তারের ছেলে।

আটক চালক রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার আব্দুল হাই এর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপাড়া পুলিশ ফাঁড়ী ইনচার্জ হারুন উর-রশিদ।

বুধবার সকাল  ৯টায় খনি এলাকার মধ্যপাড়া- মিঠাপুকুর সড়কে পলিপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,সকাল সাড়ে ৯টার সময়

মধ্যপাড়া কঠিন শিলা পাথর খনি এলাকার পলিপাড়া নামক স্থানের মধ্যপাড়া- মিঠাপুকুর হাইওয়ে সড়কে মধ্যপাড়া থেকে মিঠাপুকুর অভিমুখে যাওয়ার পথে একটি আলু বোঝাই (রংপুর -ট ১১-০২-৯২)ট্রাকের সমনের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে একটি কাঠ ফার্নিচার তৈরির কারখানায় ঢুকে পড়লে,কারখানায় বসে থাকা বীর মুক্তি যোদ্ধা শাহাদত হোসেন চাপা পড়ে গুরুতর আহত হয় এবং ওই করাখানা ভেঙ্গে চুরমার হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে রংপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি এবং চালকে আটক করেছে মধ্যপাড়া ফাঁড়ী পুলিশ।

মধ্যপাড়া পুলিশ ফাড়ী ইনচার্জ হারুন উর-রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন,খবর পেয়ে এঘটনায় ঘাতক ট্রাকটি এবং চালকে আটক করা হয়েছে। আইনগত ব্যাবস্থা পক্রিয়াধিন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলেই ব্যাবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ৬:৫২ অপরাহ্ণ | বুধবার, ১৫ মার্চ ২০২৩

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com