বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত। আহত- ১০

মো সফি আলম মানিকগঞ্জ প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ | প্রিন্ট  

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত। আহত- ১০

মানিকগঞ্জে যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ নিজামউদ্দিন (৩০) নামের এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার মূলজাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিজামউদ্দিন ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর এলাকার সেকেন্দার আলীর ছেলে। তিনি পেশায় ট্রাক চালক।


পুলিশ জানান, ঢাকাগামী নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে পাটুরিয়াগামী একটি পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হয়েছে এবং ১০ জন বাসযাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয়রা আহদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হপাসাতালে ভর্তি করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে । বাস ও ট্রাকটি জব্দ করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

Facebook Comments Box

Posted ৮:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com