বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফুলবাড়ীতে সাড়ে ছয় লক্ষ টাকার গাঁজা সহ আটক এক

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট  

ফুলবাড়ীতে সাড়ে ছয় লক্ষ টাকার গাঁজা সহ আটক এক

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ লক্ষ ৬০ হাজার টাকা মুল্যের ৩৩ কেজি গাঁজা সহ মো.সাইফুল ইসলাম(৩৫) নামে এক যুবককে আটক করে থানা পুলিশ। আটক মো.সাইফুল ইসলাম(৩৫) উপজেলার কাজিহাল ইউনিয়নের আমড়া গ্রামের মো. সামসুদ্দিন এর ছেলে।


আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাজিহাল ইউনিয়নে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজা,একটি ভ্যান রিক্সা সহ সাইফুল ইসলাম নামে এক যুবককে আটক করে পুলিশ।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, আতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) মো. আসাদুজ্জামান এর নেতৃতে এসআই মোজ্জাফ্ফর,এএসআই শাহিদুল,এএসআই গোলাম রাব্বানী,এসএস আই আলাল,এএসআই আমজাদ সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাজিহাল ইউনিয়নের রসুলপুর থেকে ভ্যান যোগে আমড়া যাওয়ার পথে অভিযান চালিয়ে হযরতপুর তিন রাস্তার মোড়ে রিস্কা-ভ্যান আটক করে তল্লাশী চালালে, দুইটি সাদা সারের বস্তায় ৩৩ কেজি গাঁজা এবং একটি রিস্কা-ভ্যান উদ্ধার সহ সাইফুল ইসলাম (৩৫) কে আটক করে থানায় নিয়ে আসেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপÍ র্কমকর্তা (ওসি) মো: আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজা ও একটি রিস্কা-ভ্যান সহ সাইফুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক ব্যাক্তির  বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রয়ন আইনে থানায় একটি মামলা দায়ের করা  হয়েছে। যার মামলা নং (৬)। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক সিজার মুল্য নির্ধারণ করা হয়েছে ৬ লক্ষ ৬০ হাজার টাকা।

Facebook Comments Box

Posted ৭:২৫ অপরাহ্ণ | বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com