মেহেদী হাসান দিনাজপুর ফুলবাড়ি প্রতিনিধি | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩ | প্রিন্ট
দিনাজপুরের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলাবার (৮ আগস্ট) মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে
দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে উপজেলার ৬ টি হতদরিদ্র পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নীরু সামসুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজার রহমান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল প্রমূখ।
Posted ৮:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩
Desh24.News | Azad
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||