মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: | মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ | প্রিন্ট
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একতলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ই মার্চ) বিকেল সাড়ে ৫টায় এই নবনির্মিত ভবন উদ্বোধন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
উদ্বোধন অনুষ্ঠানে খয়েরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোবাদ হোসেন সরকার এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জরায় চৌধুরী, বেতদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস প্রমুখ।
Posted ৬:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
Desh24.News | Azad
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||