বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দৌলতপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী

দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি   |   শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট  

দৌলতপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী

 

কুষ্টিয়ার দৌলতপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও প্রদর্শনীতে অংশ নেয়া খামারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


এবারে এই এলাকার ৩৩জন খামারীর মধ্যে ১ম পুরস্কার সৌখিন কবুতর খামার এবং ২য় পুরস্কার প্রকৃতি পাখি হাউজ পেয়েছেন।

আজ শনিবার বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এর আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় মাঠে দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে এ প্রদর্শনীর উদ্বোধন করেন, সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশা।

এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. মাহমুদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) ডাঃ নাজনীন নাহান, আড়িয়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, ফজলুল হক বুলবুল, টিপু নেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকার ৩৩ জন খামারী তাদের পশু, পাখি, কবুতর, হাঁস, মুরগী প্রদর্শন করেন। শেষে সেরা খামারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box

Posted ৬:৫৫ অপরাহ্ণ | শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com