বৃহস্পতিবার ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দৌলতপুরে নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে কর্মকর্তাদের মত বিনিময়

জহির মাহমুদ প্রতিনিধি দৌলতপুর।    |   সোমবার, ০২ মার্চ ২০২৬ | প্রিন্ট  

দৌলতপুরে নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে কর্মকর্তাদের মত বিনিময়

নবনির্বাচিত মানিকগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি’র ) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস.এ জিন্নাহ কবির এর সাথে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 


সোমবার (২মার্চ) সকাল ১১.০০ টায় দৌলতপুর উপজেলা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নবনির্বাচিত মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী দল ( বিএনপি) কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির।

 

এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও মেহেরুবা পান্না, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি মো: কমর উদ্দিন, উপজেলা প্রকৌশলী খন্দকার এনামুস সালেহীন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ, সাব-রেজিস্টার তানিয়া সুলতানা, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু,উপজেলা বিএনপি’র সভাপতি মো: সিরাজুল ইসলাম,জেলা বিএনপি’র সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড: নুরুল ইসলাম কুন্টু,উপজেলা সাধারণ সম্পাদক মো: আনিসুর রহমান আনিস,সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার,উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সালাউদ্দিন সেলিম,সদস্য সচিব আব্দুস সালাম,বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আমজাদ হোসেন, খলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জিয়াউর রহমান জিয়াসহ সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

 

নির্বাচনের পর এই প্রথম দৌলতপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মানিকগঞ্জ-১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির সরকারি ভাবে আগমন করেন।

 

প্রথমে উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম অন্যান্য কর্মকর্তা বৃন্দ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হলরুমে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন পরবর্তী উপজেলার সরকারি হাসপাতালটি পরিদর্শন করেন।

Facebook Comments Box

Posted ৮:৩৯ অপরাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২৬

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com