বৃহস্পতিবার ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দুর্ঘটনায় মৃত নির্মাণ শ্রমিক দুখু বিশ্বাসের পরিবারকে অটোরিক্সা দিলেন-মেয়র লিটন

উপজেলা প্রতিনিধি   |   মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট  

দুর্ঘটনায় মৃত নির্মাণ শ্রমিক দুখু বিশ্বাসের পরিবারকে অটোরিক্সা দিলেন-মেয়র লিটন

রাজশাহী মহানগরীতে দুর্ঘটনায় মৃত নির্মাণ শ্রমিক দুখু বিশ্বাসের পরিবারকে ব্যাটারি চালিত অটোরিক্সা প্রদান করা হয়েছে। মঙ্গলবার(২১ সেপ্টেম্বর)  বিকাল সাড়ে ৩টায় নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুম দুখু বিশ্বাসের স্ত্রী মুক্তি বিশ্বাস ও ছেলে রাজ বিশ্বাসের হাতে অটোরিক্সার চাবি তুলে দেন। জীবিকা নির্বাহের অবলম্বন পেয়ে মেয়র মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দুখু বিশ্বাসের পরিবার।

 


উল্লেখ্য, গত ২৩ জুন মহানগরীর সাগরপাড়া এলাকায় সিটি কর্পোরেশনের ড্রেনের কাজ করার দুর্ঘটনায় মারা যান দুখু বিশ্বাস (৫০)। ড্রেন নির্মাণের কাজ করছিল ঠিকাদারী প্রতিষ্ঠান খালেদ মোহাম্মদ সেলিম। কর্মরত অবস্থায় নির্মাণ শ্রমিক মারা যাওয়ায় তার পরিবারকে সহযোগিতার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ দেন রাসিক মেয়র। সে মোতাবেক অটোরিক্সাটি সরবরাহ করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান।

 

অটোরিক্সা প্রদানকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

Posted ৮:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com