বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয় ভাঙচুর; হামলাকারী আটক।

মোঃ সাইমন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি   |   শনিবার, ০৮ জুলাই ২০২৩ | প্রিন্ট  

ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয় ভাঙচুর; হামলাকারী আটক।

 

 


ঠাকুরগাঁও জেলা প্রশাস‌কের কার্যাল‌য় ভাঙচুর করে না‌সির উ‌দ্দিন (২৮) না‌মে এক যুবক। এ ঘটনায় তা‌কে আটক ক‌রে পু‌লিশ। এসময় হামলাকারীকে আটক করতে গিয়ে সদর থানা পুলিশের এক এসআই আহত হয়েছেন।

 

শ‌নিবার (০৮ জুলাই) সকা‌ল সা‌ড়ে ৮টার দি‌কে জেলা প্রশাস‌ক কার্যালয়ের গেটের তালা ভে‌ঙ্গে ভেত‌রে প্রবেশ ক‌রেন ওই যুবক। প‌রে মাটি কাটার বেলচা দি‌য়ে ১০‌টি ক‌ক্ষের ৩১টি থাই গ্লাসের জানালা ও দরজা ভাঙচুর ক‌রেন। জানা যায় আটক নাসির উদ্দিন (২৮) হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের মারাধর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

 

জেলা প্রশাসক কার্যালয়ের নিরাপত্তা প্রহরী হরকান্ত রায় ব‌লেন, সকা‌লে পাঞ্জা‌বি প‌রি‌হিত এক ব‌্যক্তি  বেলচা হা‌তে জেলা প্রশাস‌কের কার্যাল‌য়ে প্রবেশ ক‌রে প‌রে প্রতিটি কক্ষের থাইগ্লাস ভাঙচুর ক‌রতে থা‌কে। মাত্র দশ মি‌নি‌টের ম‌ধ্যে জেলা প্রশা‌কের কক্ষ, সভাকক্ষ, মু‌ক্তি‌যোদ্ধা কর্ণার, অভ‌্যর্থনা, অ‌তি‌রিক্ত জেলা প্রশাস‌কের কক্ষ, প্রশাস‌নিক কর্মকর্তার কক্ষসহ অন্তত দশ‌টি ক‌ক্ষের জানালা ভাঙচুর ক‌রে। একই স‌ঙ্গে নেজারত শাখার প্রিন্টার মে‌শিন ও চেয়ার ভাঙচুর ক‌রে। তা‌কে কোন ভা‌বে আটকা‌নো যা‌চ্ছিলনা। পরে সদর থানার এসআই মামুনুর রশিদ তাকে আটকাতে গেলেও সে আহত হয়।

 

জেলা প্রশাসক মাহাবুবর রহমান জানান, এটা অত্যন্ত একটি খারাপ কাজ। আমরা এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি। ঐ সময়ে কারা দায়িত্বে ছিলো, তাদের কি ভূমিকা ছিলো সেটা আমরা তদন্ত করতেছি।

 

ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। আমাদের এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

Facebook Comments Box

Posted ৪:৪৮ অপরাহ্ণ | শনিবার, ০৮ জুলাই ২০২৩

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com