সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি | বুধবার, ২৪ নভেম্বর ২০২১ | প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
২৪ নভেম্বর (বুধবার) দুপুরে জেলা প্রশাসক মাহবুবুর রহমানের নিকট এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।
উক্ত স্বারকলিপি প্রদান কর্মসূচীতে অংশ নেন জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সহ সভাপতি আল মামুন আলম, আবু তাহের দুলাল সহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
আপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কর্মসূচীতে অংশ নেন আইনজীবী ফোরামের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আ্যাড. সৈয়দ আলম, সাধারন সম্পাদক আ্যাড. এনতাজুল হক সহ অন্যান্য সদস্যরা।
এসময় স্মারকলিপিতে জানানো হয়, বিএনপির চেয়ারপার্সনকে মিথ্যা মামলা দিয়ে কারাদন্ড দিয়েছে অবিলম্বে এই মামলা প্রত্যাহার করে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হলে এবং এর ফলে কোন অনাকাঙ্খিত কোন ঘটনা ঘটলে সরকার এর দায় নিতে হবে বলে জানা যায়।
Posted ৫:৩৬ অপরাহ্ণ | বুধবার, ২৪ নভেম্বর ২০২১
Desh24.News | Azad
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||