সাইমন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি | বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাশেদুল ইসলাম (৪০) ও আসাদুল ইসলাম (৩০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারী) বিকেলে সাড়ে ৪ টার সময় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এনামুল পাম্প সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। জানা যায় নিহত রাশেদুল শহরের নিশ্চিন্তপুর ও আসাদুল শহরের শাহাপাড়া এলাকায় বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, তেল নেওয়ার জন্য তারা পাম্পের দিকে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে আসা একটা ট্রাক তাদের ধাক্কা মারে এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ সারওয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি দুজন মারা গেছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
Posted ৮:৩৪ অপরাহ্ণ | বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩
Desh24.News | Azad
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||