সাইমন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি | সোমবার, ০৮ মে ২০২৩ | প্রিন্ট
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন ঠাকুরগাঁও জেলা পুলিশ।
সোমবার (৮ মে) দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (৬ মে) বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের জিয়াবাড়ি এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে সবুর হাসান ওরফে জুলুন (২৬) কে ১৩০ বোতল ফেনসিডিল একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন সহ আটক করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) জহুরুল ইসলাম বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৭। পরে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ নবিউল ইসলাম কে দ্বায়িত্ব দিলে আসামি সবুর হাসান অবৈধ আগ্নেয়াস্ত্র সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। ফেনসিডিল নিয়ে বর্ডার পারাপারের সময় এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয় বলে তিনি জানান।
সবুর হাসানের দেওয়া তথ্য মতে বালিয়াডাঙ্গী উপজেলার রতন দিঘী গ্রামের ইসরাইল ওরফে পানিপথের ছেলে রাকিব হাসান ওরফে লতিফ ওরফে ফুচকুন (২৬) কে হরিপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।জিজ্ঞাসাবাদে রাকিব তথ্য দেয় যে তার নিকট একটি আগ্নেয়াস্ত্র আছে ও আগ্নেয়াস্ত্রটি তার আপন চাচাতো ভাই বালিয়াডাঙ্গী উপজেলার রতন দিঘী গ্রামের ইদ্রিস আলীর ছেলে রানা মিস্টার (৩৫) এর নিকট রাখা আছে।
পরে বাকিবকে সাথে নিয়ে তার দেওয়া তথ্য মতে রানার বাসায় অভিযান চালিয়ে তার বসতবাড়ি হতে ট্রিগার, ফায়ারিং পিন ও ব্যারেল সংযুক্ত একটি সচল আগ্নেয়াস্ত্র (ওয়ান সুটার গান) ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখার এসআই নবিউল ইসলাম বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় সোমবার আসামিদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-ক ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১০।

এ সময় উপস্থিত ছিলেন, ওসি (ডিবি) আনোয়ারুল ইসলাম, ওসি (ডিএসবি) আব্দুল মতিন প্রধানসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তারা সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
Posted ৭:৩১ অপরাহ্ণ | সোমবার, ০৮ মে ২০২৩
Desh24.News | Azad
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||