বৃহস্পতিবার ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জাতীয় শোক দিবস উপলক্ষে জননেত্রী সৈনিকলীগের আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩ | প্রিন্ট  

জাতীয় শোক দিবস উপলক্ষে জননেত্রী সৈনিকলীগের আলোচনা সভা
মোঃ সাইফুল ইসলাম,স্টাফ রিপোর্টার।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জননেত্রী সৈনিকলীগের উদ্যোগে দৌলতপুরে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার  (১৮ আগস্ট) বিকেলে দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বি.কে.এস উচ্চ বিদ্যালয়ের মাঠে “জননেত্রী সৈনিকলীগ” উপজেলা শাখার আহবায়ক মোঃ লিয়াকত আলী খান জীবন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ আব্দুস সালাম।
প্রধান অতিথি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দায়িত্ব নেয়ার পরে বিএনপি-মৌলবাদী শক্তির বিষদাঁত ভেঙ্গে গেছে। দেশ আজ জঙ্গীমুক্ত। বক্তব্যের প্রথমদিকে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবসহ ‘৭৫ এর ১৫ আগস্ট নিহত পরিবারের সকল শহীদের আত্মার শান্তি কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন  জননেত্রী সৈনিক লীগ, কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাড.  নুরুল ইসলাম চৌধুরী রানা, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম বেপারী, জেলার সিনিয়র সহ-সভাপতি মোঃ আতাউর রহমান তোহা, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম সৌরহাব শিকদার, ঘিওর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক  কামরুল হাসান পলাশ, সদস্য  মুস্তাফিজুর রহমান রনি প্রমুখ।
Facebook Comments Box

Posted ৯:০২ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com