বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঘিওরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি   |   সোমবার, ২১ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট  

ঘিওরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মানিকগঞ্জের ঘিওরে নানা আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ইং পালিত হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২১শে ফেব্রুয়ারি) প্রথম প্রহর রাত ১২টা ০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, ঘিওর প্রেসক্লাব, ঘিওর ডি,এন হাই স্কুল, ঘিওর বালিকা উচ্চ বিদ্যালয়, ঘিওর শিল্পকলা একাডেমী,জাতীয় পার্টি,জাসদ, বিএনপি,এলিভেন ব্রাদার্স, ক্রিড়া সংস্থাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পণ শ্রদ্ধা নিবেদন করা হয়।


পরে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার হামিদুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মোহছেন উদ্দিন,ভাইস চেয়ারম্যান মোঃ ইসতিয়াক আহম্মেদ শামীম, থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব, মুক্তিযোদ্ধা কে এম সিদ্দিক আলী, অধ্যাপক অজয় কুমার রায়, কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মোঃ আতোয়ার রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুল আলীম লেবু, ঘিওর ডি, এন হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান ও ঘিওর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ প্রমুখ। শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

 

 

Facebook Comments Box

Posted ২:১৯ অপরাহ্ণ | সোমবার, ২১ ফেব্রুয়ারি ২০২২

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com