বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঘিওরে বড়টিয়া ইউনিয়নে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঘিওর ( মানিকগঞ্জ) প্রতিনিধি   |   রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট  

ঘিওরে বড়টিয়া ইউনিয়নে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের ত্রি বার্ষিক সম্মেলন রবিবার ( ১৮ সেপ্টেম্বর ) বিকেলে বড়টিয়া কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বড়টিয়া ইউনিয়ন শাখার সভাপতি শ্রী গোপাল দাম এর  সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা ৭১ এর ঘাতক দালাল নিমূল কমিটির সভাপতি এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ। প্রধান বক্তা ঘিওর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী কালীদাস সাহা।

 

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের  সহ-সভাপতি শ্রীমতি লক্ষী চ্যাটার্জী , উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন  ঘিওর উপজেলা  হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন কুমার আইচ, বড়টিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি  সায়েদুর রহমান সাঈদ, বড়টিয়া ইউপি চেয়ারম্যান  মোঃ সামছুল হক মোল্লা রওশন , যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ জিয়াউল হক জিয়া, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য বিজন কুমার সরকার প্রমুখ।

 

সভায় বক্তারা এরশাদ সরকারের সাম্প্রদায়িত শক্তির লালন পালন করার সমালোচনা করেন। অবৈধ স্বৈরাচার এরশাদ সরকারের অষ্টম সংশোধনী বাতিল করে ৭২ এর সংবিধান পুনঃরুদ্ধারের দাবি জানান।

 

উক্ত সম্মেলন শেষে শ্রী গোপাল দামকে সভাপতি ও শ্রী বিকাশ দাসকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

Posted ১০:৪২ অপরাহ্ণ | রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com