বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঘিওরে ব্যবসায়ীকে মারধর ও দোকান ভাঙচুর, থানায় অভিযোগ 

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ | প্রিন্ট  

ঘিওরে ব্যবসায়ীকে মারধর ও দোকান ভাঙচুর, থানায় অভিযোগ 

আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় আলী আজম মানিক নামের এক কম্পিউটার ব্যবসায়ী সহিংস হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ইতোমধ্যে এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।


 

এ ঘটনায় অভিযুক্ত নাসিম ভূঁইয়ার (৪৫) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

 

 

অভিযোগ সূত্রে জানা গেছে, আলী আজম মানিক ঘিওর বাসস্ট্যান্ডে “মানিক কম্পিউটার” নামক একটি দোকান পরিচালনা করেন। অভিযুক্ত নাসিম ভূঁইয়া, যিনি একই এলাকার বাসিন্দা, প্রায়ই ওই দোকানে বিভিন্ন কাজের অজুহাতে যেতেন এবং বিল পরিশোধ না করে চলে যেতেন। টাকা চাইলে নাসিম ব্যবসা না করতে দেওয়াসহ দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ভয় দেখাতেন।

 

গতকাল সোমবার (২৩ জুন) রাত ৯টার দিকে মানিকের দোকানে এসে আবারও জরুরি কাজ করানোর দাবি করেন নাসিম। মানিক তখন অন্য কাস্টমারের কাজে ব্যস্ত থাকায় কিছু সময় অপেক্ষা করতে বলেন তাকে। এতে ক্ষিপ্ত হয়ে নাসিম মানিকের দাড়ি ধরে টানাহেঁচড়া শুরু করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। মানিক গালাগাল থেকে বিরত থাকতে বললে, অভিযুক্ত নাসিম তার ওপর এলোপাতাড়ি কিল, ঘুষি ও থাপ্পড় মারেন। পরে আহত অবস্থায় তাকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, হামলার সময় অভিযুক্ত ব্যক্তি দোকানে থাকা একটি কম্পিউটারের মনিটর ভেঙে ফেলেন, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

 

এ ব্যাপারে আলী আজম মানিক বলেন, উনি আমাকে দিয়ে বিভিন্ন সময় কাজ করিয়েছে যার পারিশ্রমিক দেয়নি। উনার কাছে টাকা চাওয়াতে উনি ক্ষিপ্ত হয়ে তিনজন লোকের সঙ্গে পরামর্শ করে। তারপর পুনরায় দোকানে প্রবেশ করে আমার দাড়ি ধরে টান দেয় এবং মারধর করে। আমি সরকারের কাছে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি।

 

অভিযুক্ত নাসিম ভূঁইয়ার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায় ।

 

এ বিষয়ে ঘিওর থানার ওসি তদন্ত কোহিনুর মিয়া বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ২:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com