বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঘিওরে বিএনপির শান্তি সমাবেশ

ঘিওর উপজেলা প্রতিনিধি   |   সোমবার, ১২ আগস্ট ২০২৪ | প্রিন্ট  

ঘিওরে বিএনপির শান্তি সমাবেশ
মানিকগঞ্জের ঘিওরে শান্তি সমাবেশে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, খেয়াল রাখতে হবে অবাঞ্ছিতরা দলে ঢুকে যেন ক্ষতি করতে না পারে। এখন সবাই বিএনপি হয়ে গেছে। ত্যাগীরা গত ১৭ বছর অনেক কষ্ট করেছেন। যারা দল করেছেন তারা বোঝেন কত কষ্টে সময় গেছে তাদের।
একসময় মানিকগঞ্জ ছিল ধানের শীর্ষের ঘাঁটি। আবার আমরা এসেছি। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রশাসনকে আমাদের সহায়তা করতে হবে।
সোমবার (১২ আগস্ট) বিকেলে  ঘিওর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত বিশাল শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঘিওর  উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জান মানিকের  সভাপতিত্বে শান্তি সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ কবির জিন্নাহ, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার  প্রমুখ।
এ সময় বক্তারা স্বৈরশাসক আওয়ামী লীগের মতো যেন  বিএনপির নেতাকর্মীরা আচরণ না করে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বিশেষ করে সংখ্যালঘু ও অন্য ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
Facebook Comments Box

Posted ৮:৪২ অপরাহ্ণ | সোমবার, ১২ আগস্ট ২০২৪

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com