ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধি | রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওরে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুপুরে উপজেলার ফুলহারা, বড়টিয়া, বালিয়াখোড়াসহ কয়েকটি বাজারে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সহ-সভাপতি ও বিএনপির প্রয়াত মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।

বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এই লিফলেট বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বানিয়াজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম চতু, বালিয়াখোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, ঘিওর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুন ভুঁইয়াসহ উপজেলা ও ইউনিয়নের নেতা-কর্মীরা।
Posted ১০:০৬ অপরাহ্ণ | রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
Desh24.News | Azad
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||