ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ | প্রিন্ট
ঘিওরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয়-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আল মামুন ভ্রাম্যমাণ প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঘিওর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ( ২৯ মে) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন ।
গ্রাম আদালতের উপজেলা সমন্বকারী ধনঞ্জয় মন্ডলের সঞ্চালনায় সমন্বয় সভার উদ্দেশ্য ও করণীয় সম্পর্কে আলোচনা করেন উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ।
সভায় গ্রাম আদালতের মামলার অগ্রগতি, ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ সমুহের শিক্ষনীয় দিক , গ্রাম আদালত সক্রিয়করণে ব্যবস্থাপনা এবং দায়িত্ব ও কর্তব্য, তুলনামূলক পিছিয়ে পড়া ইউনিয়ন সমুহের বিদ্যমান চ্যালেঞ্জ, উপজেলা পর্যায়ে গৃহিত পদক্ষেপ এবং দিকনির্দেশনামূলক আলোচনা হয়।
Posted ৭:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
Desh24.News | Azad
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||