বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঘিওরে এক রাতে তিন বাড়িতে গরু চুরি

ঘিওর ( মানিকগঞ্জ) প্রতিনিধি   |   শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট  

ঘিওরে এক রাতে তিন বাড়িতে গরু চুরি

মানিকগঞ্জের ঘিওরে এক রাতে তিন বাড়িতে গরু চুরির ঘটনা ঘটেছে। চোর গোয়াল ঘর থেকে ৪টি গরু চুরির পর ট্টাকে নিয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ী গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

 


পুলিশ ও স্থানীয়রা জানান, রাত দুইটার দিকে বাড়ির পাশের সড়কে ট্টাক থামিয়ে  চোর চক্রটি একে একে তিন বাড়িতে গরু চুরি করে। এরমধ্যে মজনু মিয়ার ১টি গাভি, জমাত আলীর ২ টি গাভি ও প্রদীব দত্তের ১টি গরু চুরি হয়। গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।

গরু চুরির সময় গেরস্তের থাকার ঘর বাইরে থেকে কৌশলে আটকে দেয় চোর চক্রটি।

 

খামারী মজনু মিয়া জানান, আমরা রাত ১২টার দিকে খাবার খেয়ে ঘুমিয়ে পরি। রাত আনুমানিক আড়াইটার টারদিকে  আমাদের ঘড়গুলো তালা দিয়ে চোর গোয়াল ঘড় থেকে গাভিগুলো চুরি করে ট্রাকে করে নিয়ে পালিয়ে যায়।

 

খামারী প্রদীব দত্ত জানান, তার গাভি চুরি করে নেওয়ার সময় হঠাৎ ঘুম ভাঙ্গে তার। কিন্তু বাইরে থেকে দরজা আটকানো থাকায় বের হতে পারেননি। ঘরের ভেতর থেকেই ডাক চিৎকার শুরু করেন। এরপর প্রতিবেশিরা জেগে ওঠলে গরুগুলো ট্টাকে তুলে পালিয়ে যায় চোররা।

 

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আমিনুর রহমান জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Posted ৬:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com