বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঘিওরে প্রতিবন্ধী ধর্ষণ চেষ্টাকারী জেল হাজতে

ঘিওর ( মানিকগঞ্জ) প্রতিনিধি   |   বুধবার, ১২ অক্টোবর ২০২২ | প্রিন্ট  

ঘিওরে প্রতিবন্ধী ধর্ষণ চেষ্টাকারী জেল হাজতে

মানিকগঞ্জের ঘিওরের রামকান্তপুর এলাকায় বাকপ্রতিবন্ধী  (১৭) কে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোঃ ফজলু মিয়া (৪৫)  নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে আটক ব্যক্তিকে মানিকগঞ্জ কোর্টে প্রেরন করেছে ঘিওর থানা পুলিশ। পরে মানিকগঞ্জ জেলা নারী ও শিশু বিষয়ক আদালত তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।


আটক ফজলু মিয়া ঘিওর উপজেলার বড়টিয়া গ্রামের আদু মিয়ার ছেলে। সে পেশায় ভ্রাম্যমান ফল বিক্রেতা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে ফজলু মিয়া  ভ্যান গাড়িতে  ফল বিক্রি করতে রামকান্তপুর গ্রামে যায়। এক পর্যায়ে প্রতিবন্ধী ওই তরুণীর বাড়িতে কেউ না থাকায় কৌশলে ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মঙ্গলবার রাত এগারোটার দিকে থানায় মামলা দায়ের করেন।

ঘিওর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমান বলেন,  প্রতিবন্ধীকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে তার মা বাদী হয়ে  মামলা দায়ের করেন।  আসামি গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হলে, বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

 

Facebook Comments Box

Posted ৩:১৩ অপরাহ্ণ | বুধবার, ১২ অক্টোবর ২০২২

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com