ঘিওর ( মানিকগঞ্জ) প্রতিনিধি | শনিবার, ২৩ জুলাই ২০২২ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওর উপজেলা আনসার ভিডিপি অফিসের সামনে আব্দুল কুদ্দুস (৪৫) নামের এক আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করে লাশ বস্তাবন্দী করে ফেলে রাখে। এ ঘটনায় মো. শাহিন নামের (৩০) আরেক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার (২৩ জুলাই) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে সাড়ে ৭টার দিকে ঘিওর উপজেলা পরিষদ চত্বর থেকে আব্দুল কুদ্দুসের মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত আব্দুল কুদ্দুসের বাড়ি দৌলতপুর উপজেলার বড়হাতকোড়া এলাকায়। তিনি ঘিওর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে নাইট ডিউটি করতেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব বলেন, ‘উপজেলা আনসার কার্যালয় থেকে আটক শাহিন ও কুদ্দুসের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হতো। পরে আজ ভোর ৬টার দিকে শাহিন কুদ্দুসকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে। প্রাথমিকভাবে হত্যার বিষয়ে শাহিন সব স্বীকার করেছে।’ তার মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Posted ১০:৩২ পূর্বাহ্ণ | শনিবার, ২৩ জুলাই ২০২২
Desh24.News | Azad
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||