বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঘিওরে আওয়ামী লীগের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট  

ঘিওরে আওয়ামী লীগের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

মানিকগঞ্জের ঘিওর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল আলীম মিন্টুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ হামিদুর রহমান আলাইয়ের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি অ্যাডঃ শচীন্দ্রনাথ মিত্র, উপজেলা আওয়মী লীগ সাবেক সহ-সভাপতি মোঃ ইকরামূল ইসলাম খবির, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আতোয়ার রহমান, সাবেক দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, সাবেক আইন বিষয়ক সম্পাদক সারোয়ার কিরন খান,আওয়ামী লীগ নেতা আব্দুল আলীম লেবু, যুবলীগ সভাপতি বাবুল বেপারী, শ্রমিক লীগ সভাপতি ছানোয়ার হোসেন প্রমুখ।


 

Facebook Comments Box

Posted ১০:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com