ডেস্ক রিপোর্ট | শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৫টায় ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ চত্বরে এই দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
দোয়া ও আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক ভিপি মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাওলানা নবীউল ইসলাম,সহ-সভাপতি আবু ফরহাদ বাচ্চু, আব্দুল মজিদ মন্ডল, সহসাংগঠনিক সম্পাদক এনামুল হক, যুবদলের আহবায়ক আবু সাইদ, যুগ্ম আহবায়ক জাকিউর রহমান চঞ্চল সদস্য সচিব মাহবুবুর রহমান মিলনসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগন।
আলোচনা সভায় বেগম খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়ার জন্য দাবী জানানো হয় ও রোগমুক্তির কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
Posted ৬:০২ অপরাহ্ণ | শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
Desh24.News | Azad
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||