ডেস্ক রিপোর্ট | রবিবার, ০৪ মে ২০২৫ | প্রিন্ট
জহির মাহমুদ : প্রতিনিধি, দৌলতপুর, মানিকগঞ্জ :
দৌলতপুর বাজার হতে ১০০ মিটার দুরে অবস্থিত সমেতপুর গ্রামের মোঃ লুৎফর মাস্টার এর বাড়ি হতে রামচন্দ্রপুর মোল্লা পাড়া মসজিদ পর্যন্ত প্রায় ২০০ মিটার রাস্তা ২০/২৫ বছর যাবৎ অবহেলিত ভাবে পড়ে আছে। এতে সাধারণ জনগণের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। মোঃ আব্দুল লতিফ বলেন যে, এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় ২০০/৩০০ জন লোক যাতায়াত করে। সামান্য বৃষ্টি হলেই স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া অনেক কষ্ট হয়ে পড়ে। মোঃ ইদ্রিস আলী বলেন যে, বর্ষার পানি আসার আগে রাস্তাটি মেরামত না করা হলে নৌকা ছাড়া আমাদের দৌলতপুর বাজার যাওয়া জন্য বিকল্প কোনো ব্যবস্থা নেই। রামচন্দ্রপুর গ্রামের কৃষক মোঃ নুরুল ইসলাম (নোয়াই) বলেন যে, আমাদের উৎপাদিত ফসল সঠিক সময় বাজারে না নেওয়ার কারণে আমরা নায্য মূল্য পাচ্ছি না। আমরা একটি ভ্যানগাড়িতে করে সার কিংবা কীটনাশক কিনে বাড়ি নিতে পারিনা। বর্ষার সময় হলে মনে হয় আমরা একটা দ্বিপের মধ্যে বসবাস করছি। ইউপি সদস্য মোঃ রিপন মোল্লা বলেন যে, আমাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া অনেক কঠিন হয়ে পড়ে। এমনকি রাস্তা ভালো না থাকার কারণে ডাক্তারাও আমাদের দক্ষিন পাড়ায় আসতে চায়না। আমি চেয়ারম্যানকে কয়েকবার বিষয়টি অবগত করেছি। তিনি শুধু আশ্বাস দিয়েছেন। এ ব্যাপারে প্যনেল চেয়ারম্যান জনাব মোঃ আমজাদ হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন যে, আমি এ বিষয়ে অবগত আছি সরজমিনে গিয়ে বিষয়টি দেখে উর্ধ্বতন কর্তিপক্ষকে অবগত করব।
Posted ৯:১০ অপরাহ্ণ | রবিবার, ০৪ মে ২০২৫
Desh24.News | Azad