বৃহস্পতিবার ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এ ঐতিহাসিক ৭ই মার্চ পালন

ইউসুফ আলী চৌধুরী,রাজশাহী প্রতিনিধি   |   রবিবার, ০৭ মার্চ ২০২১ | প্রিন্ট  

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এ ঐতিহাসিক ৭ই মার্চ পালন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এ ঐতিহাসিক ৭ই মার্চ পালন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে ৭ মার্চ ২০২১ রবিবার বেলা ১২:৩০ টায় রাকাব চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ এবং পরবর্তীতে বঙ্গবন্ধু অঙ্গনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করেন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসমাইল হোসেন। এসময় উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (নিরীক্ষা, হিসাব ও আদায়) মোঃ কামিল বুরহান ফিরদৌস, প্রধান কার্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ; বিভাগীয় কার্যালয়, রাজশাহী; বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; প্রশিক্ষণ ইনস্টিটিউট ও স্থানীয় মুখ্য কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণসহ রাকাব কর্মচারী সংসদ (সিবিএ), বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স এসোসিয়েশন ও অফিসার্স ফোরমের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার এবং জাতীয় চার নেতাসহ স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী লাখো শহীদের ও একই সাথে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Facebook Comments Box


Posted ৭:২৩ অপরাহ্ণ | রবিবার, ০৭ মার্চ ২০২১

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com