বৃহস্পতিবার ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মোহনপুরে উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাসেদুল ইসলাম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১ | প্রিন্ট  

মোহনপুরে উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজশাহীর মোহনপুর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১০ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও’র কার্যালয়ে মাসিক সভাটি অনুষ্ঠিত হয়।

 


সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানওয়ার হোসেন।

 

এসময় মোহনপুর থানা কর্মকর্তা ওসি (তদন্ত) তৌহিদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, আইন শৃঙ্খলা কমিটির পর্যবেক্ষক এমাজ উদ্দিন মোল্লা, এ্যাড. জাহিরুল ইসলাম, মোহনপুর তামিরুল মিল্লাত মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো.শরিফুল ইসলাম, কেশরহাট পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, মোহনপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি গন উপস্থিত ছিলেন।

 

সভায় চলমান করোনা পরিস্থিতিতে মাস্ক পরা, মাদক, চুরি, ছিনতাই, বাল্যবিবাহ প্রতিরোধ, দলবদ্ধভাবে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের স্মার্টফোনে

ফ্রি ফায়ার, পাবজি খেলার উপর নজরদারি বাড়ানো, বিট পুলিশিং কার্যক্রম আরো গতিশীল করা, মাদক প্রতিরোধ কমিটি গঠনসহ বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও সানওয়ার হোসেন।

 

Facebook Comments Box

Posted ৮:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com