নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জে দুই হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন দিয়েছেন অতিরিক্ত জেলা দায়রা ও জজ আদালতের বিচারক।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ১ টার দিকে অতিরিক্ত জেলা দায়রা ও জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার উয়াইল এলাকায় বিথী হত্যা মামলায় কফিল,আওলাদ ও দেলোয়ার হোসেনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। অপর আসামী হেলালকে এ মামলা থেকে খালাস দিয়েছে আদালত।
অপরদিকে মানিকগঞ্জের খাগড়কড়ি এলাকার স্বরস্বতী হত্যা মামলায় রঞ্জিত কুমার মন্ডলকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। এ সময় আসামী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এ মামলার অপর আসামী আতোয়ার হোসেন ওরফে আতাইকে খালাস প্রদান করা হয়েছে।
Posted ৪:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
Desh24.News | Azad
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||