বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মানিকগঞ্জে কার্টুনে মোড়ানো সেই নারীর পরিচয় মিলছে 

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ০৬ এপ্রিল ২০২৫ | প্রিন্ট  

মানিকগঞ্জে কার্টুনে মোড়ানো সেই নারীর পরিচয় মিলছে 

আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি :

মানিকগঞ্জে রাস্তার পাশে কার্টনে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া নারীর মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত নারীর নাম বিউটি গোস্বামী (৩৮)। তবে হত্যাকাণ্ডের রহস্য এখনও উন্মোচন হয়নি এবং এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।


 

রোববার (৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) আমিনুল ইসলাম।

 

পুলিশ জানায়, বিউটি গোস্বামী লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নিহারঞ্জন গোস্বামীর মেয়ে। তিনি স্বামী অলক রঞ্জন গোস্বামীর সঙ্গে রাজধানী ঢাকার উত্তরায় বসবাস করতেন। অলক রঞ্জন একটি বাইং হাউজে চাকরি করতেন। এই দম্পতির দুই ছেলে সন্তান রয়েছে।

 

আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্তে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথ্যপ্রযুক্তির সহায়তা নেয়। এরপর মরদেহটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

তিনি আরও জানান, নিহতের বাবা নিহারঞ্জন গোস্বামী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে বিউটি গোস্বামীর স্বামী অলক রঞ্জন পলাতক রয়েছেন।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডি আঞ্চলিক সড়কের এগারোশ্রী এলাকায় রাস্তার পাশে ফেলে রাখা কার্টন থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। একই দিনে ঢাকার নবাবগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকেও কার্টনবন্দী মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।

 

পুলিশ ধারণা করছে, এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র থাকতে পারে। তদন্ত চলছে।

Facebook Comments Box

Posted ৪:২০ অপরাহ্ণ | রবিবার, ০৬ এপ্রিল ২০২৫

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১৪৭৭১৪১/০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com