মেহেদী হাসান ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি | রবিবার, ০১ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
: দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে পালন করা হয়েছে।
গতকাল রোববার দুপুর ১টায় ফুলবাড়ী ২৯ বিজিবির সদর দপ্তরে কেক কেটে ২৯ বিজিবির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এর আগে শুরুতেই দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল রাশেদ আজগর পিএসসি,জি,। তিনি বলেন, ২৯ বিজিবি গৌরবময় ৪৩ বছর পার করেছে, আজ ২৯ বিজিবি’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে।
দেশ সেবায় বিজিবি সব সময় সাহসী ভূমিকা রেখে চলেছে। সীমান্ত রক্ষায় বিজিবি সদস্যরা সব সময় অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোঃ জাহিদুল করিম, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ তমাল,থানার ভারপ্রাপ্ত কমকতা ওসি মোস্তাফিজার রহমান সহ বিজিবির বিভিন্ন পদস্থ কর্মকর্তাগণ । শেষে সেখানে অতিথিদের সন্মানার্থে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
Posted ৯:১৬ অপরাহ্ণ | রবিবার, ০১ অক্টোবর ২০২৩
Desh24.News | Azad
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||