মেহেদী হাসান ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি | বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে
উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যদিয়ে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, নেসকো বিদুৎ সরবরাহ, পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর।
পুষ্পস্তবক অর্পণ শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরী।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হুদা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,
উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, থানা পরিদর্শক (ওসি তদন্ত) শফিকুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বেতদিঘি ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, কাজীহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন, খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক, সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্ত্তী, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইন্সটিটিউটের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।
শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Posted ৮:১৪ অপরাহ্ণ | বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
Desh24.News | Azad
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||