ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধি | শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট
মানিকগঞ্জের ঘিওরে চিপসের প্রলোভন দেখিয়ে আট বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে তোরাব আলী নামের সত্তোরোর্ধ্ব এক বৃদ্ধ। গত শুক্রবার সন্ধ্যায় শিশুর নানা বাদি হয়ে ঘিওর থানায় মামলা দায়ের করেছে। উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের জাবরা এলাকায় এ ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিশু গত শুক্রবার বিকেলে বাড়ির পাশে খেলতে যায়। খেলধুলার এক পর্যায়ে মামলার আসামী তোরাব আলী ওই শিশুকে চিপস দেয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নেয়। এরপর ওই শিশুর জামা কাপড় খুলে স্পর্শকাতর স্থানে স্পর্শ করে এবং ধর্ষনের চেষ্টা করে। এ সময়ে ওই শিশুটি চিৎকার করলে অভিযুক্ত তোরাব আলী তাকে ছেড়ে দেয়। এরপর ওই শিশুটি কান্না করতে করতে বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনকে ঘটনাটি জানায়।
ভুক্তভোগী শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, শিশুটি কান্না করতে করতে বাড়িতে গিয়ে বাড়ির লোকজনকে বিষয়টি জানায়। তোরাব আলী স্থানীয় একটি বাজারে নৈশপ্রহরীর কাজ করেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা এন্ট্রি হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Posted ৮:২১ অপরাহ্ণ | শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
Desh24.News | Azad
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||