বৃহস্পতিবার ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঘিওরে ভবনের পিলার ধসে শ্রমিক নিহত 

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ | প্রিন্ট  

ঘিওরে ভবনের পিলার ধসে শ্রমিক নিহত 

আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি:

মানিকগঞ্জের ঘিওরে নির্মাণাধীন ভবনের পিলার ধসে পড়ে দুলাল মিয়া (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে ঘিওর পঞ্চ রাস্তা   হাইওয়ের পার্শ্বে মেসার্স জাবের এন্ড সন্স ইট মহলের ভবন নির্মাণকালে এ দুর্ঘটনা ঘটে ।

 

 

নিহত দুলাল মিয়া পার্শ্ববর্তি পয়লা ইউনিয়নের তেরশ্রী  গ্রামের মৃত আনছের আলীর ছেলে ।

 

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই সকাল থেকে চারজন শ্রমিক ভবন নির্মাণের জন্য  মাটি খুঁড়ছিলেন। হঠাৎ পাশের পিলার ধ্বসে পড়ে মাটিতে চাপা পড়ে যায় চারজন । তিনজন জীবিত উদ্ধার হলেও একজনের মৃত্যু হয়।

 

 

ফায়ার সার্ভিস জানায়, খবর শোনার সঙ্গে সঙ্গে ঘটনা স্থানে  পৌঁছে তিনজনকে জীবিত উদ্ধার করা হয় । পরে রড কেটে দুলাল মিয়াকে মুমূর্ষ অবস্থায় ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

 

 

ঘিওর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে । এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি।

Facebook Comments Box

Posted ৩:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Desh24.News |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
এম আজাদ হোসেন সম্পাদক ও প্রকাশক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

শ্রীসদাস লেন,বাংলাবাজার , ঢাকা-১১০০/ ঘিওর, মানিকগঞ্জ।

হেল্প লাইনঃ +৮৮০১৯১১২২৭৯০৭

E-mail: infodesh24@gmail.com