সাকিব হাসান চৌধুরী সাম্য,গাইবান্ধা প্রতিনিধি | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১ | প্রিন্ট
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গাইবান্ধায় শুরু হতে যাচ্ছে টিকাদান কর্মসূচি। রবিবার রাত আড়াইটার দিকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর ফ্রিজার ভ্যান থেকে চারটি কার্টুনে টিকাগুলো হস্তান্তর করেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর আঞ্চলিক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান জানান, ৭ হাজার ২০০ এম্পুল ভ্যাকসিনে ৩৬ হাজার ব্যক্তিকে টিকা দেয়া সম্ভব হবে। পর্যায়ক্রমে আরও টিকা আসবে।
শিগ্রই টিকাদান বুথ স্থাপনের মাধ্যমে সদর হাসপাতালে টিকাদান কর্মসূচি শুরু হবে।
প্রশিক্ষণপ্রাপ্ত টিকা প্রদানকারী নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে এ টিকা প্রদান করা হবে।
জেলা প্রশাসন কার্যালয় জানায় কোভিড-১৯ স্বাস্থ্য ব্যবস্থাপনা জেলা কমিটির সভায় জেলায় টিকা প্রদানের অগ্রাধিকার তালিকা প্রণয়ন করে শিগগিরই নিবন্ধন কার্যক্রম শুরু হবে।
Posted ৭:১৬ অপরাহ্ণ | রবিবার, ৩১ জানুয়ারি ২০২১
Desh24.News | Azad
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||